নিউটনের মধ্যাকর্ষণ শক্তি সূত্র আবিস্কারের গল্প সবার জানা। সেই আপেল পড়ার গল্প নিয়ে এবার নির্মাণ হয়েছে নাটক (NATOK) ‘নিউটনের আপেল’। মনজুরুল হাসান মিলনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, এলেন শুভ্র, নাবিলা ইসলাম, মাকসুদ ভূইয়া ও তাবাসসুম মিথিলা।
একটি আপেল নিয়ে কত কাণ্ড-কারখানা হতে পারে দেখা যাবে এই নাটকে। বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন এলেন শুভ্র।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা মনজুরুল হাসান বলেন,‘নিউটনের আপেল ফল! সেটা কি নিউটনের আপেল ফল? নাকি সেটা আপেল গাছেরই ফল! আমাদের গল্প এমন এক আপেলের মতোই। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখি প্রতিক্রিয়া আছে। দেখা যাবে এই নাটকে।’
উল্লেখ্য, আরটিভির মানডে নাইট সুপার ড্রামা’ এর আয়োজন হিসেবে নাটকটি প্রচারিত হবে সোমবার রাত ৮টা ১০ মিনিটে।


No comments:
Post a Comment