সর্বশেষ সংবাদ

প্রযুক্তিনির্ভর তিশমা (Tishma)

বাংলাদেশের জনপ্রিয় পপগায়িকা তিশমা (Tishma)। সম্প্রতি অনলাইনে একাধিক গান প্রকাশ করেছেন তিনি। গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি নিজেই।

প্রযুক্তিনির্ভর  তিশমা (Tishma)

এদিকে বর্তমান সময়ে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি বিষয় হলো সংগীতে প্রযুক্তির ব্যবহার। বিষয়টি ইতিবাচক হওয়ার চাইতে নেতিবাচক প্রভাব ফেলেছে এ শিল্পে।

এ বিষয়ে তিশমা বলেন, ‘এখন গান প্রযুক্তিনির্ভর হয়ে গেছে। তাই শিল্পীরাও সংগীতচর্চা করছেন না। আমার সমসাময়িক অনেকে এরই মধ্যে সংগীত ভুবন থেকে ছিটকে গেছেন। কোনো শিল্পী গান সাধনা না করে প্রযুক্তি দিয়ে টিকে থাকতে চাইলে সেটি কখনো সম্ভব না।’

তিশমা তার সংগীত পরিকল্পনা নিয়ে বলেন,‘আন্তর্জাতিক বাজারে বাংলা গানকে পৌঁছাতে চাই। এ জন্য আমি নিয়মিত সময়োপযোগী গান করছি। সংগীতের ওপর পড়াশোনা করছি। সংগীতের ওপর জ্ঞান ও দক্ষতা না থাকলে বিশ্বসংগীতের সঙ্গে কখনো প্রতিযোগিতা সম্ভব নয়। প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের সংগীতকে এগিয়ে নিয়ে যেতে হবে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.