চলচ্চিত্র ও নাটকের পর এবার বিজ্ঞাপনচিত্রে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও চিত্রনায়িকা মৌসুমী (Moushumi)।
আরএফএলের ইলেকট্রনিকস পণ্য ভিশন রেফ্রিজারেটরের এক বিজ্ঞাপনে দেখা যাবে তাদের। এটি নির্মাণ করছেন নাফিস রেজা মনি। সোম ও মঙ্গলবার রাজধানীর কোক স্টুডিওতে এর দৃশ্যধারণ হয়। বিজ্ঞাপনে জাহিদ-মৌসুমীকে বর ও কনেপক্ষের অভিভাবক হিসেবে দেখা যাবে। গানের সুরে সুরে বিজ্ঞাপনটি উপস্থাপন করা হবে। এর সঙ্গীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ।
মৌসুমী বলেন, 'অভিনব আয়োজন, সাজসজ্জা, বিয়েবাড়ির পরিবেশ সব মিলিয়ে দারুণ একটি ভাবনা নিয়ে এটি নির্মাণ হচ্ছে।' নির্মাতা জানান, জাহিদ-মৌসুমী ছাড়াও এতে আরও অংশ নিয়েছেন ১৩৫ সহশিল্পী। শিগগিরই দেশের সবক'টি চ্যানেলে এর প্রচার শুরু হবে। জাহিদ হাসান বলেন, 'বিজ্ঞাপনের ভাবনাটি বেশ মজার। গানে গানে তুলে ধরছি, বিয়েবাড়ির একটি পরিবেশ।'


No comments:
Post a Comment