সর্বশেষ সংবাদ

৭ মার্চের (7th March) কথা কখনও ভুলে যাওয়ার নয়

সুমী। কণ্ঠশিল্পী। আজ বিকেলে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৭ মার্চের (7th March) 'জয় বাংলা কনসার্ট'। এ আয়োজনে লালন ব্যান্ডের সঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। এই কনসার্ট ও অন্যান্য ব্যস্ততা নিয়ে কথা হলো তার সঙ্গে_

৭ মার্চের (7th March) কথা কখনও ভুলে যাওয়ার নয়

'জয় বাংলা কনসার্ট' নিয়ে ব্যান্ডের সবাই বেশ উচ্ছ্বসিত। কারণ কী? 

কারণ এবারই প্রথম আমরা কোনো কনসার্টে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান গাইব। যেসব গান একাত্তরের মুক্তিযুদ্ধে বীর সৈনিকদের লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে, স্বপ্ন দেখিয়েছে স্বাধীন দেশের, তারই একটি গান এবার আমরা গাইব_ এটা ভাবতেই অন্যরকম লাগছে। তাও আবার এমন একটি দিনে যে দিনটি বাঙালি জাতির বিশেষ একটি দিন। একাত্তরের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। ৪৬ বছর পর সেই একই দিনে আমরা গাইব মুক্তিযুদ্ধের কালজয়ী গান। তাই আজকের দিনটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ১৯৭১ থেকে ২০১৭ সাল। তাই ৭ মার্চের কথা কখনও ভুলে যাওয়ার নয়। এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য ইয়াং বাংলার কাছে আমরা কৃতজ্ঞ। 

আজ কোন গানগুলো গাইবেন?

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী গান 'রক্ত চাই, শেখ মুজিবের মুক্তি চাই' গাইব আজ। সুব্রত সেনগুপ্তের লেখা এবং সুজেয় শ্যামের সুর করা এ গানটির পরিবেশনায় থাকবে ভিন্ন আঙ্গিকের সঙ্গীতায়োজন। এর পাশাপাশি লালন ব্যান্ডের 'গুরুর চরণ', 'সুধা সিন্ধু', 'পাগল', 'মনের মানুষ', 'এই কেমন দিন', 'ধর চোর', 'তাল তমালের বনে'সহ আরও বেশ কিছু গানের রিহার্সেল দিয়েছি। কিন্তু কোন গানগুলো গাইব, সে সিদ্ধান্ত নেব মঞ্চে ওঠার পর। দর্শক-শ্রোতার ভালোলাগার কথা ভেবেই গানের তালিকা চূড়ান্ত করব।

এবার বলুন লালন ব্যান্ডের কোনো গান প্রকাশ করছেন না কেন?

প্রকাশনার নানা জটিলতার কারণেই অনেকদিন কোনো অ্যালবাম বা গান প্রকাশ করিনি আমরা। যদিও এরই মধ্যে দুটি অ্যালবামের কাজ শেষ করেছি। কিন্তু কবে তা প্রকাশ করব, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। এখন অবশ্য অ্যালবাম প্রকাশের মাধ্যম বদলেছে। আশা করছি, এ বছর হয়তো মৌলিক গানের অ্যালবাম 'সাদাকালো' নয়তো লালন সাঁইয়ের গানের একটি সংকলন প্রকাশ করতে পারব। 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.