আজ বলিউড অভিনেত্রী Kangana ranaute এর জন্মদিন। আর জন্মদিনেই ঝাঁসির রানী লক্ষ্মী বাইয়ের বায়োপিকের কাজ শুরু করলেন তিনি। ছবিটি পরিচালনা করছেন 'গব্বর ইজ ব্যাক'-এর নির্মাতা কৃষ। রানী লক্ষ্মী বাই এক সাধারণ মেয়ে থেকে কীভাবে অসাধারণ যোদ্ধা হয়ে ওঠেন, সে গল্পই তুলে ধরা হবে ছবিতে। কঙ্গনা জানান, রানী লক্ষ্মী বাইয়ের জীবনীনির্ভর এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। বায়োপিকটি প্রথমে ইংরেজি ভাষায় নির্মাণ করতে চেয়েছিলেন পরিচালক কেতন মেহতা।
আন্তর্জাতিক অঙ্গনে ছবিটির দর্শকের কথা ভেবেই এ সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু এ প্রস্তাবে আপত্তি করেছিলেন কঙ্গনা নিজেই। ছবির মূল গল্পের আবহ নষ্ট হয়ে যাওয়ার ভয়েই আপত্তি করেন তিনি। এ নিয়ে আশঙ্কাও প্রকাশ করেন অনেকে। যে কারণে ছবির পরিচালনা থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়ান কেতন। তার জায়গায় আসেন নতুন নির্মাতা কৃষ। এরই মধ্যে বলিউডের শীর্ষ এক প্রযোজনা সংস্থাও যোগ দিয়েছে নির্মাতাদের পাশে। আপাতত ছবির নাম 'মণিকর্ণিকা'। এর চিত্রনাট্য লেখার দায়িত্বে আছেন কে ভি বিজয়েন্দ প্রসাদ। এরই মধ্যে 'বজরঙ্গি ভাইজান', 'বাহুবলী :দ্য বিগিনিং' ছবির চিত্রনাট্যকার হিসেবে আলোচিত হয়েছেন তিনি।


No comments:
Post a Comment