সর্বশেষ সংবাদ

অভিনয়ে বিরতি চান Alia Bhatt !

মাত্র ২৪ বছর বয়সেই একের পর এক হিট ছবি দিয়ে বলিউডে পাকা জায়গা করে নিয়েছেন অভিনেত্রী Alia Bhatt। তার অভিনীত 'বদ্রিনাথ কি দুলহানিয়া' ছবিটিও বর্তমানে সাফল্যের শীর্ষে। শোনা যাচ্ছে, ক্যারিয়ারের এ চূড়ান্তলগ্নে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। তবে দীর্ঘমেয়াদি ছুটি নয়, ৬ মাসের জন্য অভিনয় থেকে দূরে থাকতে চান তিনি। আলিয়া বললেন, আমার পরের ছবি অয়ন মুখোপাধ্যায়ের 'ড্রাগন'।

অভিনয়ে বিরতি চান Alia Bhatt !

চলতি বছরের সেপ্টেম্বরে কাজ শুরু হবে। তার আগে আমি বিরতি নিতে চাই। এ সময়টা নতুন কিছু করতে চাই। যেমন পিয়ানো বাজানো শেখা বা কত্থক নাচ শেখা।

আলিয়া আরও জানান, অভিনেত্রী হিসেবে নিজেকে আরও বেশি যোগ্য করে তুলতেই ব্রেক নেওয়া। কারণ আলিয়ার কাছে অভিনয় মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেই মুহূর্তের অভিব্যক্তি দেওয়া নয়, আরও অনেক ভাবনা নিজের মধ্যে রাখা। সেই অভিজ্ঞতা সঞ্চয় করতেই এ বিরতি। বর্তমানে নিজের নতুন বাড়িতে থাকছেন আলিয়া।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.