ব্যথায় ছটফট করছেন রণবীর সিং। কিন্তু একই শহরে থেকেও তাকে দেখতেই গেলেন না Deepika Padukone। উল্টে চুটিয়ে পার্টি করলেন বন্ধুদের সঙ্গে।
এবেলার এক প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হয়, দিনকয়েক আগেই দাঁতে একটা সার্জারি হয়েছে রণবীরের। সেই থেকে ব্যথায় বেশ কষ্ট পাচ্ছেন তিনি।
সদ্য ব্যাঙ্গালুরুতে পরিবারের সকলের সঙ্গে ছুটি কাটিয়ে মুম্বাইয়ে ফিরেছেন দীপিকা। এমনিতে রণবীরের সঙ্গে হামেশাই ইতিউতি দেখা যায় তাকে। কিন্তু নায়ক অসুস্থ থাকা সত্ত্বেও দীপিকা মুম্বাইয়ে ফিরে তাকে দেখতে যাননি!
তিনি সময় কাটিয়েছেন বন্ধুদের সঙ্গে। বান্দ্রায় এক রেস্তোরাঁয় বন্ধুদের নিয়ে জমিয়ে খাওয়াদাওয়া, হইহুল্লোড় সেরেছেন। সে সময় তার খুশিমাখানো মুখ দেখে বোঝাই যাচ্ছিল না, তার প্রেমিক যে অসুস্থ!
এবেলা বলছে, দীপিকা-রণবীরের সম্পর্ক নিয়ে নানা কথা শোনা যায়। দীপিকা নীরব গাম্ভীর্যে উড়িয়ে দেন সব। কিন্তু ভিন ডিজেলের সঙ্গে যে একটু বেশিই ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন, সে কথা নিজেই বলেছেন তিনি।
‘ট্রিপ্ল এক্স... রিটার্ন অফ জ্যান্ডার কেজ’এর সময় থেকেই দু’জনের ভাব। এলেন ডিজেনারেস’এর শো’এ গিয়ে দীপিকা বলেই ফেলেছিলেন, ‘কল্পনায় আমি ভিনের সঙ্গে থাকি। বাচ্চাকাচ্চাও রয়েছে আমাদের!’ তারপর রণবীর-দীপিকার কোনও ঝামেলার কথা সেভাবে শোনা যায়নি।
অবশ্য কয়েকমাস আগে ক্রিস মার্টিন ভারতে ট্যুর করতে এলে তার সঙ্গেও দীপিকা ফ্লার্ট করতে বসে গিয়েছিলেন, শাহরুখ খানের বাড়ির গেট টুগেদারে। রণবীর কাপুর তো ‘কফি উইথ কর্ণ’এ বলেই বসলেন, ‘দীপিকার একটু কম ফ্লার্ট করা উচিত’! ওই পর্বে কাপুরের সঙ্গে রণবীর সিংও ছিলেন। তিনি কিন্তু কিছু বলেননি।


No comments:
Post a Comment