ঝাঁসির রানী লক্ষীবাঈ। সাধারণ এক নারী থেকে তিনি হয়ে উঠলেন একজন যোদ্ধা। সেই কাহিনী নিয়ে গত দুই বছর ধরে পরিচালক কেতন মেহতার সাথে চিত্রনাট্য কাটাছেঁড়া করছেন Kangana Ranaut ।
২৩ মার্চ কঙ্গনার জন্মদিন। এইদিনেই কাজ শুরু হচ্ছে ছবিটির। তবে পরিচালক হিসেবে আর থাকছেন না কেতন মেহতা। রানী লক্ষ্মীবাঈয়ের বায়োপিক ইংরেজিতে বানাতে চেয়েছিলেন কেতন মেহতা।
স্বাভাবিকভাবেই ইংরেজি ভাষার ছবির দর্শক বেশী। কিন্তু এই প্রস্তাবে আপত্তি জানিয়েছিলেন খোদ কঙ্গনাই। এতে করে ছবির মূল গল্পটি নষ্ট হয়ে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেন অনেকে।
শেষ পর্যন্ত পরিচালনার দায়িত্ব থেকে অব্যহতি দেন কেতন মেহতা। কেতনের জায়গায় পরিচালক হিসেবে আসছেন 'গব্বর ইজ ব্যাক' এর পরিচালক কৃষ।
মিড ডে জানিয়েছে, নামী এক প্রযোজনা সংস্থাও নির্মাতাদের পাশে দাঁড়িয়েছে। আপাতত ছবির নাম ঠিক হয়েছে 'মণিকর্ণিকা'। স্ক্রিপ্ট লেখার কাজটি করেছেন কে ভি বিজয়েন্দ্রপ্রসাদ। শুধু পরিচালকই বদলে যাচ্ছে সেটি নয়, পুরো টিমটাই নতুন করে সাজানো হয়েছে বলে জানা গেছে।
এক সাধারণ মেয়ে বিপদে পড়ে কীভাবে যোদ্ধা হয়ে ওঠে, সেটাই ফুটিয়ে তোলা হবে 'মণিকর্ণিকা' ছবিতে।


No comments:
Post a Comment