সর্বশেষ সংবাদ

ফের শুরু ‘গোলমাল (Golmal)’

ফের ‘গোলমাল (Golmal)’ শুরু করল টিম রোহিত শেঠি। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন এই ছবির নাম ‘গোলমাল এগেইন’। এই ছবিতে থাকছে একাধিক চমক। পুরনোরা কেউ ফিরছেন। আবার আছেন নতুনরাও।

ফের শুরু ‘গোলমাল (Golmal)’

তবে আগের কিস্তিগুলোর মতোই প্রধান চরিত্রে থাকছেন অজয় দেবগণ। ‘বাদশাহো’র শুটিং সেরে সঞ্জয় মিশ্রকে সঙ্গে নিয়ে ‘গোলমাল এগেইন’-এর সেটে যোগ দিয়েছেন তিনি। টুইটে লিখেছেন, ‘সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন।’

একঝাঁক তারকা রয়েছেন এই ছবিতে। আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কুনাল খেমু, টাবু, পরিণীতি চোপড়া, নীল নিতিন মুকেশ, সঞ্জয় মিশ্র, জনি লিভার, প্রকাশ রাজসহ অনেকে। বিশেষ একটি গানে থাকবেন কারিনা কাপুর খান।

এর মধ্যে টাবু, পরিণীতি চোপড়া ও নীল নিতিন মুকেশ ‘গোলমাল’ সিরিজে নতুন। পরিণীতি চোপড়া বেশ উত্তেজিত এ ছবিতে অভিনয় করতে পেরে। টুইট করে জানিয়েছেনও সে কথা।

বেশ কিছুদিন আগেই শুরু হয়ে যেত এই ছবির শুটিং। কিন্তু মূল কাণ্ডারি অজয় দেবগণ ছিলেন অন্য ছবিতে ব্যস্ত। মুম্বাইয়ে প্রথম পর্যায়ে শুটিংয়ের পর উটি ও গোয়াতে হবে বাকি শুটিং।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.