তরুণ নির্মাতা মারিয়া তুষারের প্রথম চলচ্চিত্র ‘গ্রাস’ সেন্সর ছাড়পত্র পেয়েছে গতকাল। শোবিজকে এই নির্মাতা জানান বিনা কর্তনে তার ছবিটি ছাড়পত্র দিয়েছে সেন্সরবোর্ড।
মারিয়া বলেন, ‘সত্যিই এটা আনন্দের খবর আমার জন্য। প্রথম ছবি কোনো ঝামেলা ছাড়াই ছাড়পত্র পেয়েছে। আমি এখন প্রস্তুতি নিচ্ছি মানুষকে ছবিটি দেখানোর।’ চলচ্চিত্রটির গল্পে দেখা যাবে ‘সম্পর্ক’ নামে একটি ভিন্নধর্মী অফট্রাক গল্পের নির্মাণ করে শাহরিয়ার তন্ময়। যার নায়িকা রানী সরকার এবং নায়কের ভূমিকায় অভিনয় করেন বাদল শহীদ।
এরই সূত্র ধরে পরবর্তীতে এই নির্মাতাকে পদে পদে বিড়ম্বনার শিকার হতে হয়। ছবিতে নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন আর বি প্রীতম। এছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন তমা মির্জা ও জ্যোতিকা জ্যোতি সহ আারো অনেকেই।


No comments:
Post a Comment