বলিউডের ‘নীরজা’ খ্যাত অভিনেত্রী অনিল কাপুর কন্যা সোনম কাপুর অভিনয়ের পাশাপাশি, ফ্যাশনেও ভিন্নতা যোগ করে সৃষ্টি করেছেন নিজের আলাদা পরিচয়। সদা হাস্যজ্জ্বল এই নায়িকা ক’দিন ধরে আলোচনায় আছেন গোপন প্রেমের কারণে। ক’দিন আগে নাকি প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে রোমান্টিক অভিসার কাটিয়ে ফিরেছেন তিনি। ইদানিং শোনা যাচ্ছে, আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনম কাপুর।
দিল্লির ধনাঢ্য ব্যবসায়ী আনন্দ আহুজা সোনমের ‘কাঙ্ক্ষিত স্বামী’র মর্যাদা পেতে যাচ্ছেন বলে খবর ছড়িয়েছে বলিউডে। এতোদিন গোপনে প্রেম চালিয়ে গেলেও এবার সোনম প্রেমিক আনন্দের ব্যাপারে সর্বসমক্ষে প্রকাশ করবেন বলে শোনা যাচ্ছে। সেই সঙ্গে এও শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন তিনি। হতে পারে তা আগামী বছরই। যদিও একটি সংবামাধ্যমের পক্ষ থেকে বিষয়টি সোনমকে জিজ্ঞাসা করা হলে সম্পূর্ণ এড়িয়ে যান তিনি।
প্রেমিক আনন্দ আহুজা ব্যবসায়ী। তবে ফ্যাশন দুনিয়ার সঙ্গেও তার যোগাযোগ আছে। নিজের ফ্যাশন লেবেলও লঞ্চ করেছেন তিনি। নাম ‘ভানে’। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে সোনম জানিয়েছেন ‘ভানে’ তার অন্যতম প্রিয় ফ্যাশন ব্র্যান্ড।
এই মুহূর্তে সোনমের হাতে একাধিক ছবি রয়েছে। খুব শিগগিরই ‘ভিরে দা ওয়েডিং’য়ের কাজ শুরু করবেন এই বলিউড সুন্দরী। ছবিতে কারিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। তারপর সঞ্জয় দত্তের ‘বায়োপিকে’ও তাকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
সম্প্রতি শোনা যাচ্ছে, আর বাল্কির পরবর্তী ছবিতেও কাজ করবেন সোনম। সেখানে তার বিপরীতে অভিনয় করবেন অক্ষয় কুমার।


No comments:
Post a Comment