হলিউডের ড্রিম গার্ল খ্যাত নায়িকা মেরিলিন মনরোর নামটাই তার পরিচিতির জন্য যথেষ্ট। বিংশ শতাব্দীর সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রী, মডেল ও পপ আইকন ছিলেন তিনি। মৃত্যুর এতো বছর পরও জনপ্রিয়তায় এতোটুকু ভাটা পড়েনি এ নায়িকার।
ফলে এখনও নিলামে ওঠে তার ব্যবহৃত পোশাক ও অন্যান্য সামগ্রী। ক’দিন আগেও অবিশ্বাস্য মূল্যে নিলাম বিক্রি হয়ে গেলো মেরিনের ব্যবহৃত একটি পোশাক। একইভাবে তার অভিনীত শেষ সিনেমার চিত্রনাট্যও এবার নিলামে উঠেছে।
১৯৬২ সালে ‘সামথিং গট টু গিভ’ চলচ্চিত্রের কাজ চলাকালীন হঠাৎ মৃত্যু হয় মেরিলিন মনরোর। ওই সিনেমার চিত্রনাট্য সম্প্রতি নিলামে তোলা হয়েছে। ১৪৯ পাতার চিত্রনাট্যে রয়েছে নায়িকার নিজস্ব সংযোজনও। প্রায় ১৮ মাস বিরতি নেওয়ার পর ‘সামথিং গট টু গিভ’এর কাজ শুরু করেছিলেন মেরিলিন। কিন্তু সেটে প্রায়ই অনিয়মিত হতে শুরু করেন তিনি।
এতে ক্ষুব্ধ প্রযোজনা সংস্থা ‘টোয়েনটিয়েথ সেঞ্চুরি ফক্স’ তার সঙ্গে চুক্তি বাতিল করে দেয়। পরে সমঝোতা করে ফের কাজ শুরু করেন মনরো। কিন্তু সপ্তাহখানেক পরেই নিজের ফ্ল্যাটে পাওয়া যায় তার মরদেহ।
ওই সিনেমা শেষ না হলেও কিছু ফুটেজ দেখা গিয়েছিল মনরোর শেষ জীবন নিয়ে তৈরি এক ডকুমেন্টরিতে। তার নগ্ন হয়ে সাঁতার কাটার দৃশ্যের জন্য বিতর্কিত এই সিনেমার চিত্রনাট্যের জন্য নিলামে ন্যূনতম মূল্য স্থির হয়েছে ২০ হাজার মার্কিন ডলার।
লাস্যময়ী কণ্ঠ, হাসি আর অভিনয় দিয়ে মনরো জয় করে গেছেন লাখো দর্শকের হৃদয়। বহুমুখী প্রতিভার অধিকারী মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরো বিশ্বে শরীরী আবেদনের প্রতীক হিসেবে এখন বিখ্যাত। তিনি একাধারে অভিনেত্রী, মডেল ও গায়িকা। ‘বাসস্টপ’ সিনেমার অনবদ্য অভিনয় তাকে গোল্ডেন গ্লোব মনোনয়ন এনে দেয়।


No comments:
Post a Comment