সর্বশেষ সংবাদ

কাজলের কামব্যাক, কিন্তু কোথায়?

 
Kajal-comeback-but-where

অনেক দিন ধরেই কাজলের কামব্যাকের খবর শোনা যাচ্ছিল ইন্ডাস্ট্রিতে। অবশেষে এল সেই মুহূর্ত। প্রায় দু’দশক বাদে ‘কলিউড’ অর্থাত্ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফিরছেন কাজল। সৌজন্যে পরিচালক সৌন্দর্য রজনীকান্তের পরের ছবি ‘ভেলাইয়িলা পাট্টাথারি ২’। 


দিন কয়েকের মধ্যেই চেন্নাইতে এই ছবির শুটিং শুরু হবে। কাজলের সঙ্গে এই প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন ধনুষ। টুইটারে প্রথম দিনের ফটোশুটের ছবি শেয়ার করেছেন কাজল। ইদানীং খুব বেছে বেছে চিত্রনাট্যে সই করেন নায়িকা। ‘দিলওয়ালে’-র পর হাতে কোনও ছবিও ছিল না। স্বামী অজয় দেবগণের প্রোডাকশন হাউসের দেখভাল করতেই বেশির ভাগ সময় কাটে। সময় দেন ছেলেমেয়েকেও।

 শোনা গিয়েছিল ‘শিবায়’-এর পর নতুন করে কাজলের জন্য স্ক্রিপ্ট লিখবেন অজয়। হোম প্রোডাকশনের ব্যানারেই কামব্যাক হবে তাঁর। কিন্ত আপাতত পছন্দের অফার না পাওয়ায় দক্ষিণী ছবিকেই কামব্যাকের জন্য বেছে নিয়েছেন নায়িকা।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.