গত ১৯ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে আরিফিন শুভ-নুসরাত ফারিয়ার প্রথম ছবি ‘প্রেমী ও প্রেমী’র ট্রেলারটি। এতে রোমান্টিক অবয়বে দেখা মিলেছে তাদের। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজু।
এদিকে ট্রেলারটি প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অনেকেই নকলের অভিযোগ তুলেছেন। হলিউডের ‘লিপ ইয়ার’ ছবির সঙ্গে নাকি এর সাদৃশ্য রয়েছে। ‘লিপ ইয়ার’ মুক্তি পায় ২০১০ সালে। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন অ্যামি অ্যাডামস ও ম্যাথু গুডস।
এদিকে ছবিটির নায়ক আরেফিন শুভ জানান, ‘আসছে নতুন বছরের ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উপলক্ষ্যে ১০ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।’
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। ছবিতে শুভ-ফারিয়া ছাড়া আরো অভিনয় করেছেন আমজাদ হোসেন, আমান রেজা, রেবেকা প্রমুখ।


No comments:
Post a Comment