MADHURI-এর হাসির প্রেমে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। পর্দায় তার উপস্থিতি হাজার হাজার ভক্তের হৃদয়ে ঝড় তোলে। কিন্তু বলিউডের এ ড্রিমগার্লও যে কারও প্রেমে পড়তে পারেন তা ভাবা যায়?
সম্প্রতি মাধুরী জানান, তার স্বামী শ্রীরাম, সঞ্জয় বা অনিল কাপুর নয়, ক্রিকেটার সুনীল গাভাস্কারের প্রেমে পড়েছিলেন তিনি। ১৮ বছরের বড় এই তারকা ক্রিকেটারকে যখন মাঠে নামতে দেখতেন, তখনই মুগ্ধ হতেন। শুধু তাই নয়, সুনীলের জন্য যে তিনি পাগল ছিলেন সে কথাও নিজ মুখে স্বীকার করেছিলেন এ নায়িকা। সুনীলকে 'সেক্সি' তকমাও দিয়েছিলেন তিনি। সেই সাক্ষাৎকারেই মাধুরী জানিয়েছিলেন, সুনীলের জন্য এতটাই পাগল ছিলেন যে, প্রায়ই তার স্বপ্নে আসতেন বিশ্বখ্যাত এ ব্যাটসম্যান।
তবে সুনীলের প্রতি এ প্রেমের কথা তার স্বামী শ্রীরামেরও অজানা নয়।


No comments:
Post a Comment