কলকাতায় সেরা বাঙালি পুরস্কার পেলেন বাংলাদেশের Jaya-Mashrafe। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও বাংলদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার আনন্দবাজার গ্রুপের টিভি চ্যানেল এবিপি আনন্দের পক্ষ থেকে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
কলকাতার দ্য গ্র্যান্ড ওয়েবয় হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে জয়ার হাতে পুরস্কার তুলে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর মাশরাফির হাতে সেরা বাঙালির পুরস্কার তুলে দেন ভারতের নারী ক্রিকেট দলের নিয়মিত সদস্য পশ্চিমবঙ্গের মেয়ে ঝুলন গাঙ্গুলি।অভিনয় ও ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর আনন্দবাজার গ্রুপের এই পুরস্কারে ভূষিত হলেন জয়া ও মাশরাফি।
বাংলাদেশের এই দুই তারকার পাশাপাশি অন্যান্য ক্যাটাগরি আরও যারা এ বছর সেরা বাঙালি পুরস্কার পেয়েছন তাদের মধ্যে রয়েছেন-- সঙ্গীতে কৌশিকি চক্রবর্তী, নাটকে বিভাস চক্রবর্তী, সাহিত্যে জয় গোস্বামী, বিনোদনে জাদুকর পি সি সরকার (জুনিয়র), বাণিজ্যে কে ডি পাল।
আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান অরূপ রাহা। আর সেরাদের সেরা হয়েছেন চিরতরুণ অভিনেতা, সকলের প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়। তার হাতে পুরস্কার তুলে দিলেন কবি শঙ্খ ঘোষ।


No comments:
Post a Comment