ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন হলিউড অভিনেত্রী Angelina Jolie। বিচ্ছেদের এক বছর পূর্ণ হলেও এ নিয়ে তিনি এতদিন কোনো কথা বলেননি। কিন্তু এবার আর নিবর থাকেননি এ অভিনেত্রী।
সম্প্রতি ভ্যানিটি ফেয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিচ্ছেদ, পরিবার ও তার অসুস্থতা প্রসঙ্গে কথা বলেছেন জোলি। সাক্ষাৎকারে জানা যায়, বিগত বছরের কষ্টকর দিনগুলোর কথা। তিনি জানান, পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় গত বছরের অধিকাংশ সময় পার করেছেন তিনি। তার স্বাস্থ্যের এতটাই অবনতি হয়েছিল যে, মুখের একাংশ এক পর্যায়ে অবশ হয়ে যায়। কিন্তু তিনি নিজের কষ্টের কথা জানতে দেননি স্বামী ও সন্তানদের। তিনি আরও জানান, গত গ্রীষ্মে প্রিটের সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে থাকে। সে সময় তিনি 'ফার্স্ট দে কিল মাই ফাদার' ছবির কাজ নিয়ে ব্যস্ত। পরবর্তী ফ্যামিলি ট্যুরে প্রিটের অস্থির জীবনাচরণ তর্কের কারণ হয়ে ওঠে। এ ঘটনার রেশ বাড়তে না দিয়ে সন্তানদের মঙ্গলের জন্য তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।


No comments:
Post a Comment