সর্বশেষ সংবাদ

কে হচ্ছেন পরবর্তী ধুম ছবির ভিলেন?

Who is the villain in the next film Dhoom ?

‘ধুম ফোর’ নিয়ে গুঞ্জন চলছিল বেশ আগে থেকেই। এবার প্রথম দুটি ছবির পরিচালক সঞ্জয় গাধভি বললেন, পরবর্তী পর্ব পরিচালনা করতে চান তিনি। এদিকে ‘ধুম ফোর’-এ খলচরিত্রে কে থাকছেন, তা নিয়েও উঠছে গুঞ্জন।


ইন্ডিয়ান মোবাইল ফেস্টিভ্যালে বিচারক হিসেবে থাকা এই পরিচালক বলেন, ‘আমি সব সময় পরবর্তী ধুম সিরিজের ছবি নির্মাণের জন্য প্রস্তুত।’ এর আগে ধুম সিরিজের তিনটি পর্বে ভিলেন হিসেবে ছিলেন জন এব্রাহাম, হৃতিক রোশন ও আমির খান। সব কটি ছবিতে পুলিশ হিসেবে ছিলেন অভিষেক বচ্চন ও উদয় চোপড়া। তিনটি ছবিই বক্স অফিসে বেশ সাফল্য পায়। সিরিজের ৩ নম্বর ছবি ‘ধুম থ্রি’তে পরিচালক হিসেবে গাধভির স্থানে নেওয়া হয়েছিল বিজয় কৃষ্ণ আচার্যকে।

যশরাজ ফিল্ম গত বছর ‘ধুম রিলোডেড’-এর পোস্টার প্রকাশ করেছিল। যেটা ‘ধুম’ সিরিজের চতুর্থ পর্ব হবে বলে ধারণা করা হয়। সেখানে রণবীর সিং ও সালমানের অভিনয়ের কথা শোনা যায়। পরে সালমান খবরটি অস্বীকার করেন।
কে হতে পারে ধুম ফোরের ভিলেন?

গাধভি বলেন, ‘আপনাকে যশরাজ ফিল্মের সঙ্গে কথা বলতে হবে। আমি মনে করি, তাঁরাই এ বিষয়ে ভালো জানেন। আমি ধুম ওয়ান ও ধুম টুতে যা চেয়েছিলাম, তা-ই করেছি এবং প্রত্যেকেরই এটা মনে আছে।’
তবে কে হচ্ছেন পরবর্তী ধুম ছবির ভিলেন?



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.