Shahrukh Khan ও আনুষ্কা শর্মা অভিনীত সিনেমা 'জব হ্যারি মেট সেজাল'-এর টিজারে 'ইন্টারকোর্স' শব্দটি নিয়ে আপত্তি জানিয়েছিল ভারতের সেন্সর বোর্ড। এই দুই তারকার সামনে চ্যালেঞ্জ ছুড়েছিলেন সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহলানি। তিনি ছাড়পত্রের শর্ত হিসাবে বলেছিলেন, ইন্টারনেটে এক লাখ ভোট জোগাড় করতে হবে। তবেই ছাড়পত্র পাবে 'ইন্টারকোর্স'!
তবে, নিহলানিকে বুড়ো আঙুল দেখিয়ে অননাইনে 'ইন্টারকোর্স' শব্দটির সমর্থনে এরই মধ্যে ১ লাখেরও বেশি ভোট পড়েছে।
২৩ জুন শর্তটিতে নিহালানি বলেছিলে, 'ইন্টারকোর্স' শব্দটির সমর্থনে যদি ন্যূনতম ১ লাখ ভোট পড়ে, তাহলে তিনি মেনে নেবেন যে ভারতীয় দর্শকের 'চিন্তা-ভাবনা' পরিবর্তন হয়েছে।
তিনি আরও বলেছিলেন, বিবাহিত দম্পতিদের দেওয়া ভোটকেই তিনি বেশি গ্রাহ্য করবেন। তবে, চ্যালেঞ্জ ছোড়ার এক সপ্তাহের মধ্যেই ভোট পড়েছে ১ লাখের বেশি। সূত্র: হাফিংটন পোস্ট


No comments:
Post a Comment