শুরু থেকেই বিতর্ক পিছু নিয়েছে মোস্তফা সারয়ার ফারুকি পরিচালিত সিনেমা ‘DOOB'-এর। সেই বিতর্কে গত ফেব্রুয়ারিতে আটকে যায় সিনেমাটি।
তবে, এরই মধ্যে সুখবর এসছে 'ডুব' এর ঝুলিতে। ইরফান খান অভিনীত ও প্রযোজিত সিনেমাটি সম্প্রতি জিতেছে আন্তর্জাতিক পুরস্কার। ৩৯তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ কমারজ্যান্ট জুরি পুরস্কার হাতে উঠেছে ফারুকির পরিচালিত 'ডুব: নো বেড অব রোজেস'।
কিছু দিন আগেই ‘সাংহাই চলচ্চিত্র উৎসব’-এ দেখানো হয় সিনেমাটি যেখানে ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র এবং রোকেয়া প্রাচী।
বেশ কিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে লেখক হুমায়ুন আহমেদের ছায়া জীবন নিয়ে মোস্তফা সারয়ার ফারুকি পরিচালিত ‘ডুব’ সিনেমাটি।
এদিকে, রাশিয়ান ফিল্ম সমালোচক আন্দ্রেই প্লাকহভের হাত থেকে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত পরিচালক মোস্তফা সারয়ার ফারুকি, পুরস্কার পাওয়ার পর এমনটাই জানিয়েছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম 'ফেসবুক'-এর পোষ্টে।
ছবিটি নিয়ে মোটেই গোলাপ বিছানো বিছানা না পেলেও প্রতিবন্ধকতা পেরিয়ে ‘ডুব’ আন্তর্জাতিক দরবারে আসায় বেশ খুশি পরিচালক মোস্তফা সারয়ার ফারুকি। তার আশা, খুব শীঘ্রই ছবিটি দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরা।


No comments:
Post a Comment