১৯৭১ সালের প্রেক্ষাপট নিয়ে নির্মিত মেঘনা গুলজারের নতুন ছবিতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী Alia Bhat। এ ছবিতে আলিয়া অভিনয় করবেন এক কাশ্মীরি মেয়ের চরিত্রে।
ছবিতে দেখা যাবে, একজন ভারতীয় নারী পাকিস্তানি এক সেনাকে বিয়ে করেন। ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় গোয়েন্দাদের পক্ষে তথ্য সরবরাহ করতেই এই কাজ করেন তিনি। ছবিতে ভারতীয় এ মেয়ের চরিত্রে অভিনয় করবেন আলিয়া এবং পাকসেনার চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। হারিন্দার শিখার উপন্যাস 'সেহমাত' অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন মেঘনা গুলজার। তবে নতুন এ ছবিতে ১৯৭১ সালের যুদ্ধকে পাক-ভারত যুদ্ধ বলে অভিহিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একাধিকবার তুলে ধরা হয়েছে বলিউডের ছবিতে। এর মধ্যে 'যুদ্ধশিশু' (চিলড্রেন অব ওয়ার), '১৯৭১', '১৬ ডিসেম্বর' ছবিগুলো উল্লেখযোগ্য।
মেঘনা গুলজার নতুন এ ছবির প্রসঙ্গে কথা বলেছেন ভিকি-আলিয়ার সঙ্গে। জাংলি পিকচার্স ও ধর্ম প্রডাকশনের যৌথ প্রযোজনার ছবিটির দৃশ্যধারণ শুরু হবে আগামী জুলাই মাসে।


No comments:
Post a Comment