মন যা বলবে সেটাই করবেন বলে জানিয়েছেন বলিউড তারকা Salman Khan। দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। সালমান বলেন, একটা জিনিস সব সময় বিশ্বাস করি, মন যা বলবে সেটাই করব। লোকে কী বলল, না বলল পাত্তা দিইনি। দেবও না।
ছোট বেলার ঈদ প্রসঙ্গে তিনি বলেন, খুব ছোটবেলায় দশটা করে এক টাকার নোট পেতাম। একটু বড় হওয়ার পর দশটা ১০ টাকার নোট। আরও একটু বড় হয়ে দশটা করে ১০০ টাকার নোট। ভাবছেন দশটা করেই কেন নিতাম! আসলে হাত ভর্তি টাকা দেখতে ভাল লাগত!
বলিউডের এই অভিনেতা বলেন, সবচেয়ে আগে আমি একজন লেখকের ছেলে। তাই গল্পের কথাটাই আগে মাথায় আসে। আমি মনে করি, গল্প যদি ভাল হয় তবে ফিল্ম মেকিং মোটামুটি হলেও ছবি হিট করে যায়। কিন্তু উল্টোটা হলে ছবির সঙ্গে দর্শকের কোনও রকম কানেকশন তৈরি হয় না।
তিনি বলেন, শুধু জাঁকজমক দেখিয়ে দর্শকদের অ্যাট্রাক্ট করা যায় না। তারা পর্দায় আবেগ দেখতে চান। ফিল্মের চিত্রনাট্য বাড়ির সকলকে শোনাই। মতামত নিই। বাড়িতে হয় কেউ অভিনেতা নয় পরিচালক। তাদের প্রতিক্রিয়াটা জরুরি।
সালমান বলেন, ‘এক থা টাইগার’ হিট করেছিল। তাই সিক্যুয়েলের প্রস্তাব আসতে রাজি হয়ে গেলাম। ‘টাইগার জিন্দা হ্যায়’-এর চিত্রনাট্য খুব ভাল। ‘টিউবলাইট’-এর পর একটা অ্যাকশন ফিল্ম করতে চাইছিলাম। ‘সুলতান’ করার পর আমার হাঁটুর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তাই তখন অ্যাকশন ফিল্মে হাত দিইনি। এর পর রেমো ডি’সুজার সঙ্গে একটা হার্ডকোর ডান্স ফিল্মে কাজ করব।


No comments:
Post a Comment