সর্বশেষ সংবাদ

প্রার্থনায় বলিউড তারকারা

অমিতাভ বচ্চন ও আমির খান’সহ অনেক বলিউড তারকা প্রার্থনা করছেন ল্যান্স নায়েক হনুমানথাপা কপাডের সুস্থতার জন্য। ধসে পড়া সিয়াচেন গ্লাসিয়ারের নিচ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে। একে ‘অলৌকিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন অনেকে।



এরপর থেকে বলিউড সেলিব্রিটিদের টুইটারে উঠে আসে হনুমানথাপার নাম। সবার তার সুস্থতায় প্রার্থনা করছেন।
হনুমানথাপা ধসে পড়া বরফের ৩৫ ফুট গভীরে আটকা পড়েন। ছয়দিন পর তাকে উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী। দিল্লির একটি হাসপাতালে তাকে রাখা হয়েছে। বর্তমানে হনুমানথাপা কোমায় রয়েছেন।
বেশ কয়েকটি টুইট করেন অমিতাভ বচ্চন। একটিতে লেখেন, এমন কঠিন পরিস্থিতি থেকে তিনি রক্ষা পান আমরা সে প্রার্থনা করছি।
‘পিকে’ অভিনেতা আমির খানও একাধিক টুইট করেন। একটিতে লেখেন, সাহসী ল্যান্স নায়েক হনুমানথাপা কপোড দ্রুত সেরে উঠুন এ প্রার্থনা করি। তার স্ত্রী, পরিবার ও উদ্ধারকারীদের জন্য প্রার্থনা করছি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি স্যালুট।
‘দিল ধড়কানে দো’ তারকা আনুশকা শর্মা লেখেন, এটাই নায়কোচিত কাজ। তার সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি।
এ ছাড়া টুইট করেছেন শত্রুঘ্ন সিনহা, অনুপম খের, শেখর কাপুর, সানি দেওল ও রনি স্ক্রুওয়ালা’সহ অনেকে।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.