তেলেগু নায়ক প্রভাসের অ্যাকশন থ্রিলার 'সাহো'র নায়িকা হিসেবে একে একে উঠে এসেছে অনেক নাম। শ্রদ্ধা কাপুর, দিশা পাটানিরা ছবির জন্য বিরাট পারিশ্রমিক হাঁকিয়েছেন। ফলে তাদের সঙ্গে কথা পাকা হতে হতেও হয়নি। এরপর শোনা যাচ্ছিল পূজা হেগড়ের নামও। কিন্তু তিনিও MOVIE-টি করছেন—এরকম কোনও পাকা খবর নেই।
এখন শোনা যাচ্ছে, প্রস্তাব গেছে অানুশকা শেট্টির কাছেও। 'সাহো'-তে প্রভাসের বিপরীতে কার থাকা উচিত—এই বিষয়ে অনলাইন জরিপেও উঠে এসেছে তার নাম। তবে শেষ পর্যন্ত আনুশকা রাজি হন কি-না সেটাই দেখার অপেক্ষা।
'সাহো' মুক্তি পাবে আগামী বছর। প্রযোজক ইউভি ক্রিয়েশনস। গত ২৭ এপ্রিল ইউটিউবে ছবির টিজার প্রকাশ হয়েছে। তেলুগু, তামিল, হিন্দি ও মালায়লম—চারটি ভাষায় ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।
আবার কি একসঙ্গে স্কিন শেয়ার করবেন প্রভাস-অানুশকা—অধীর আগ্রহে ভক্তরা। সূত্র: এবেলা


No comments:
Post a Comment