বলিউড তারকা সালমান খান অভিনীতি 'TUBE LIGHT' ছবির টিজার প্রকাশ হচ্ছে শিগগিরই।
ছবিটির পরিচালক কবির খান শনিবার এক টুইট বার্তায় বলেন, বলিউড সুপারস্টার সালমান খানের ভক্তদের জন্য আমাদের কাছে একটি নতুন সুখবর আছে। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, খুব শিগগিরই টিউবলাইট ছবির অপ্রকাশিত টিজার প্রকাশ করতে যাচ্ছি।
এখন থেকে পাঁচদিন পর সিনেমাপ্রেমীরা 'টিউবলাইট' ছবির টিজার দেখতে পাবেন বলেও জানান তিনি।
৫১ বছর বয়সী অভিনেতা সালমান খানের সঙ্গে তৃতীয় ছবির কাজ করলেন দর্শকনন্দিত পরিচালক কবির খান। এর আগে তার পরিচালিত 'বজরঙ্গি ভাইজান' ও 'এক থা টাইগার' বলিউডের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বের ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।


No comments:
Post a Comment