এক মাস পর হলিউডে অভিষেক হচ্ছে বলিউড অভিনেত্রী Priyanka Chopra-এর। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ছবিটি ভারতেও মুক্তি পাচ্ছে। ছবিতে প্রিয়াঙ্কার সহকর্মী হিসেবে আছেন হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। সম্প্রতি এক ভিডিওবার্তায় ছবির জন্য প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানান তিনি।
ভারতের ডোয়াইন-ভক্তরা চান, ছবির প্রিমিয়ারে প্রিয়াঙ্কার সঙ্গে হাজির থাকুন তিনি। সম্প্রতি ছোট একটি ভিডিও পোস্ট করে প্রিয়াঙ্কা ও ভারতকে শুভেচ্ছা জানান ডোয়াইন। পাশাপাশি তিনি দুঃখ প্রকাশ করেন, ছবির সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে না পারায়। তবে আশা করছেন, ছবির প্রিমিয়ারে প্রিয়াঙ্কার সঙ্গে ভারতে উপস্থিত থাকবেন তিনি। ছবিটির নতুন পোস্টার প্রকাশের দিন ভারতীয় সংবাদমাধ্যমের জন্য এ ভিডিওবার্তা প্রকাশ করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। জানা যায়, ২ জুন বলিউডে মুক্তি পাবে 'বেওয়াচ'। এর আগে ২৫ মে হলিউডে মুক্তি পাবে ছবিটি।
শুভেচ্ছাবার্তায় প্রিয়াঙ্কাকে উদ্দেশ করে ডোয়াইন লেখেন, 'প্রতিদিনই নতুন রূপে আবিষ্কার করেছি প্রিয়াঙ্কাকে। তিনি অসম্ভব মেধাবী একজন অভিনেত্রী। আমার চোখে তিনি শ্রেষ্ঠ একজন অভিনেত্রী। আপনার প্রতি ভালোবাসা। আশা করছি, আপনার অভিনয়ের দ্যুতি ছড়িয়ে পড়বে চারদিকে।' ছবির আরেক সহকর্মী রক এক ভিডিওবার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন এ অভিনেত্রীকে।


No comments:
Post a Comment