জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় কবিতা বিদ্রোহী এবার Recitation হবে লাখো কণ্ঠে। এই বিশেষ আয়োজন করতে যাচ্ছে বাঁশরী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর [বিএনসিসি]। এই উদ্যোগের নাম 'লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা'। আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এটি অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা ১০ থেকে চলবে টানা ৫০ মিনিট।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা ও এটিএন নিউজ।


No comments:
Post a Comment