মুক্তি পেয়েছে এসএস রাজমৌলি পরিচালিত 'Bahubali-2, দ্যা কনক্লুশন'। শুক্রবার ছবিটি মুক্তির আগেই অনলাইনে সব টিকিট শেষ।
'বুক মাই শো'-র রিপোর্ট বলছে, অনলাইনে অগ্রিম টিকিট বিক্রিতে আমির খানের 'দঙ্গল'কেও পেছনে ফেলেছে 'বাহুবলী ২'। টিকিট বিক্রি হয়েছে ১০ লাখের বেশি।
হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম ভাষায় মু্ক্তি পেয়েছে ছবিটি। ভারতে সাড়ে ৬ হাজার হলে একইদিনে মুক্তি পেয়েছে 'বাহুবলী ২'।
অন্যদিকে দেশের বাইরেও এক হাজার হলে মুক্তি পেয়েছে ছবিটি; যার মধ্যে নয়শ' সিনেমা হল যুক্তরাষ্ট্রে।
দিনের শেষে শুক্রবারই 'বাহুবলী ২'-এর হিন্দি সংস্করণের আয় ৩০ কোটি রুপি। আর সব ভাষা মিলিয়ে প্রথম দিনেই ১০০ কোটি পেরিয়ে গেছে 'বাহুবলী ২'-এর বক্স অফিস কালেকশন।
'বাহুবলী ১' সারা বিশ্বে প্রায় ৬০০ কোটি রুপির ব্যবসা করে। ধারণা করা হচ্ছে, এই পরিসংখ্যানকে পিছনে ফেলে আয়ের নতুন রেকর্ড তৈরি করবে বাহুবলী-২।


No comments:
Post a Comment