'মিউজিক ট্রেন' অনুষ্ঠানে আজ অতিথি হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী কণা। আড্ডার পাশাপাশি দর্শকদের পছন্দের মিউজিক ভিডিও নিয়ে এটি বৈশাখী টিভিতে (television) আজ রাত ৮টায় প্রচার হবে। উপস্থাপনা পারিহা, প্রযোজনা এস আর রুমেল
'আমার বন্ধু রাশেদ' ছবিটি চ্যানেল আইতে আজ দুপুর ১টা ০৫ মিনিটে প্রচার হবে। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন মোরশেদুল ইসলাম ও বরকত উল্লাহ মারুফ, পরিচালনা মোরশেদুল ইসলাম
'ব্ল্যাকমেইল' ছবিতে মৌসুমী হামিদ ও ববি। চিত্রনাট্য ও পরিচালনা অনন্য মামুন। এটিএন বাংলায় আজ সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে এটি
তিশা অভিনয় করেছেন 'আজব ছেলে' নাটকে। আজ দুপুর ১২টা ২০ মিনিটে এটি এনটিভিতে প্রচার হবে। চিত্রনাট্য ও পরিচালনা গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে আরও আছেন ইরেশ যাকের


No comments:
Post a Comment