ঢাকাসহ সারাদেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ভুবন মাঝি’। প্রথম দিনই ছবিটি দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে। বেশ কয়েকটি প্রেক্ষাগ্রহ সিনেমাটি হাউজফুল (Housefull) ছিল।
শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটিতে গিয়ে দেখা গেছে দর্শকদের প্রশংসায় ভাসলেন ছবির অভিনয়শিল্পী ও সংশ্লিষ্টরা।
ছবিটিতে মুখ্য চরিত্র নহির-এর ভূমিকায় কলকাতার পরমব্রতের অভিনয় দর্শকদের নজর কেড়েছে। একই সঙ্গে ফরিদা চরিত্রে ঢাকার অপর্ণা ও মিজান চরিত্রে মাজনুন মিজানের অভিনয়ও দর্শক দীর্ঘদিন মনে রাখবেন। ‘ভুবন মাঝি’তে নির্মাতা ফাখরুল কাহিনি বর্ণনার ক্ষেত্রে মুনশিয়ানা দেখিয়েছেন। মুক্তিযুদ্ধভিত্তিক অন্য ছবিগুলোর সঙ্গে দর্শক পার্থক্য তৈরি করতে পারবেন— এমন উপাদানও রেখেছেন তিনি। শ্রুতিমধুর গানের ব্যবহার ছবিটিকে নতুন মাত্রা যোগ করেছে। ছবি দেখা শেষ হয়ে গেলেও ‘আমি তোমার নাম গাই’ গানটির সুরের রেশ রয়ে যাবে।
ফাখরুল আরেফীন খান বলেন, স্টার সিনেপ্লেক্সেসহ কয়েকটি সিনেমা হলে ছবিটি হাউজফুল ছিল। প্রথমদিনই বেশ সড়া পেয়েছি। আশাকরি ছবিটি দর্শকদের ভালো লাগলো।
নির্মাতা প্রতিষ্ঠান গড়াই ফিল্মস এর ব্যানারে নির্মিত সিনেমা ‘ভুবন মাঝি’ সত্য ঘটনা অবলম্বনে মুক্তিযুদ্ধের গল্প দিয়ে সাজানো। ছবিটির মুক্তি উপলক্ষে বুধবার ঢাকায় এসেছেন কলকাতার নায়ক পরমব্রত চট্রপাধ্যায়।


No comments:
Post a Comment