সর্বশেষ সংবাদ

নাটক (Natok) : 'হারিয়ে যাওয়া ইচ্ছেগুলো'

ছোটপর্দায় দীর্ঘ সময় কাজ করলেও একসঙ্গে কাজ করা হয়নি অপূর্ব, নাঈম ও মেহজাবিনের। এবার ছোটপর্দার এ তিন জনপ্রিয় তারকাকে দেখা যাবে 'হারিয়ে যাওয়া ইচ্ছাগুলো' শিরোনামে নতুন একটি নাটকে (Natok) । 

 নাটক (Natok) : 'হারিয়ে যাওয়া ইচ্ছেগুলো'

জাফরিন সাদিয়ার রচনায় এটি পরিচালনা করেছেন নাজমুল হক। এতে প্রথবারের মতো একসঙ্গে কাজ করেছেন তারা। রোমান্টিক গল্পনির্ভর এ নাটকের গল্প তিন তরুণের ভালোলাগা, বন্ধুত্ব ও ভালোবাসা নিয়ে। সম্প্রতি উত্তরায় একটি শুটিংবাড়ীতে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। মৌলিক গল্পনির্ভর এ নাটকটি নিয়ে তিনজনই খুব আশাবাদী। 

নির্মাতা জানান, এনটিভিতে প্রচারের লক্ষ্যেই নাটকটি নির্মাণ করা। শিগগিরই এটি প্রচারের জন্য জমা দেয়া হবে। এতে জনপ্রিয় এ তিন তারকা ছাড়াও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, আশিক চৌধুরী প্রমুখ। 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.