'এক্স মেন' সিরিজের শেষ 'লোগান' ও হলিউডের বক্স অফিস মাতানো ছবি 'স্পিল্গট' মুক্তি পেল রাজধানীর স্টার সিনেপ্লেক্সে (Star Cineplex) । ছবি দুটির নির্মাতা যথাক্রমে জেমস ম্যানগোল্ড ও ভারতীয় বংশোদ্ভূত নির্মাতা এম. নাইট সায়াম্যালান।
বরাবরের মতো 'লোগান' ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান। অন্যান্য চরিত্রে রয়েছেন প্যাট্রিক স্টুয়ার্ট, রিচার্ড ই গ্র্যান্ট, স্টিফেন মার্চেন্ট, ডাফিন কিনসহ আরও অনেকে। মার্ভেল এন্টারটেইনমেন্ট, টিএসজি এন্টারটেইনমেন্ট এবং দ্য ডোনার্স কোম্পানির যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটির খরচ প্রায় ১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বিশ্বব্যাপী অন্যান্য দেশের সঙ্গে ছবিটি গতকাল বাংলাদেশেও মুক্তি পায়।
অন্যদিকে সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী 'স্পিল্গট' ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন জেমস ম্যাকাভয় ও অ্যানা টেলর। গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া এ ছবিটি এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে। টানা বেশ কিছুদিন টপচার্টের শীর্ষে থাকা ৯ মিলিয়ন ডলার বাজেটের এ ছবির আয় দাঁড়িয়েছে ১৯৩ মিলিয়ন মার্কিন ডলারে।


No comments:
Post a Comment