ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি (Tanvin Sweety) দীর্ঘ বিরতির পর আবারও একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন।দীর্ঘ সাত বছর পর বিজ্ঞাপনের মডেল হলেন তিনি। নারীদের অগ্রযাত্রা নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করেছে বেঙ্গল প্লাস্টিক। এই ধরনের বিজ্ঞাপনে মডেল হয়েও বেশ আনন্দিত সুইটি।
বিজ্ঞাপনটি প্রসঙ্গে তিনি বলেন,‘বিজ্ঞাপনটির মডেল হয়ে অনেক ভাল লেগেছে। কারণ গল্পটিতে পণ্য নয়, নারীর অগ্রযাত্রা মুখ্য হয়ে উঠেছে। দেড় মাস আগে বিজ্ঞাপনটিতে অভিনয় করেছি। গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে।’
তানভীন সুইটি একাধারে মঞ্চে এবং টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন। মঞ্চে সরণীর হয়ে ‘মুক্তি’ নাটকে নিয়মিত অভিনয় করছেন। এ ছাড়া টিভিতেও অভিনয় করছেন তিনি।


No comments:
Post a Comment