সর্বশেষ সংবাদ

অনলাইন নিউজ পোর্টাল ‘মহল্লাবিডি.কম (Moholla bd.com)’

নিউজ পোর্টালের নাম মহল্লাবিডি.ডটকম (Moholla bd.com)। মহল্লা সংবাদ নামে একটি পত্রিকা প্রকাশিত হতো। এ পত্রিকাটির অনলাইন ভার্সন হিসেবে ইসমাইল গাজির বড় ছেলে পান্না নতুন পোর্টাল খোলার কথা ভাবছেন।– সত্যি সত্যি নয়, ‘মহল্লাবিডি.কম’ নামে একটি ধারাবাহিক নাটকে দেখা যাবে এমন ঘটনা।

অনলাইন নিউজ পোর্টাল ‘মহল্লাবিডি.কম (Moholla bd.com)’

রোববার থেকে মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি ও সোমবার রাত ৮ টা ১৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি।
আজাদ আবুল কালামের রচনা ও সৌম্য নজরুলের পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, চিত্রলেখা গুহ, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনীন, নাঈম, অহনা, আরফান, শতাব্দী ওয়াদুদ, ডা. এজাজ, শাহেদ আলী সুজনসহ আরও অনেকে।

নাটকের গল্প প্রসঙ্গে আজাদ আবুল কালাম জানালেন, দুটি পরিবারের বিবাদমান দ্বন্দের গল্প নিয়ে তারা নাটকটি নির্মাণ করেছেন।

নাটকে দেখা যাবে আলেফ মিয়া আর ইসমাইল গাজী বেচাঁরাম দেউরি একই গলির দুই বাড়িওয়ালা। এক সময়ের দুই বন্ধু এখন ভায়রা ভাই। বিয়ের কিছু দিনের মধ্যে শশুর বাড়ির সম্পত্তি নিয়ে দুই ভায়রা ভাইয়ের দ্বন্দ্ব হয় এবং এক পর্যায়ে মুখ দেখাদেখি বন্ধ।– এমনই দুই পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘মহল্লাবিডি.কম’।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.