অমিতাভ বচ্চনের পরিবার (Bacchon Family) এ বছর আর বাজবে না ‘রং বরসে... ’। হোলি উৎসবে মাতামাতি বন্ধ অমিতাভ-জয়া-অভিষেক-ঐশ্বরিয়ার।
প্রতি বছরই জুহুতে অমিতাভ-জয়ার বাংলো ‘প্রতীক্ষা’য় হোলির দিনে পার্টি চলে। ছোট-বড় বলিউড স্টারেরা তো বটেই, তাতে হাজির থাকেন অমিতাভের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনেরা। অঢেল খাওয়া-দাওয়া, নাচ-গান— কী-ই না হয় সে দিন।
তবে, শোনা যাচ্ছে, এবার সে সব কিছুই বন্ধ। হোলিতে কোনও রকম আনন্দ-উৎসব করবে না বচ্চন পরিবার। সময়টাই যে ‘ভাল’ যাচ্ছে না পরিবারের। বেশ কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ পুত্রবধূ ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই। মুম্বইয়ের একটি হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন তিনি। তাই বচ্চন পরিবার ঠিক করেছেন, এ বছরটা হোলির দিনে কেবলমাত্র পুজোপাঠ করেই কাটাবেন। পার্টি বন্ধ! তবে লোকজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ থাকবে। থাকবে অতিথি আপ্যায়নও।


No comments:
Post a Comment