সর্বশেষ সংবাদ

শ্রেয়া ঘোষাল (shreya ghoshal) এর তৃতীয় ঢাকা সফর

তৃতীয়বার ঢাকা সফরে আসছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল (shreya ghoshal)। 

শ্রেয়া ঘোষাল (shreya ghoshal) এর তৃতীয় ঢাকা সফর

৩১ মার্চ ঢাকায় পা রাখবেন তিনি। ওই দিন রাতেই অংশ নেবেন 'শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট ইন ঢাকা' কনসার্টে। এটি অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। শ্রেয়ার পাশাপাশি এই আয়োজনে গাইবেন পিন্টু ঘোষ, আনিতা, মিফতাহ জামানসহ অনেকে। যৌথভাবে এর আয়োজন করছে অক্টোপি লিমিটেড ও এটিএন ইভেন্টস। বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আরও জানানো হয়, সঙ্গীতপ্রেমীদের কথা ভেবেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে। তাই দর্শকের সুযোগ-সুবিধার কথা ভেবে কনসার্টের সময় টিকিট প্রাপ্তির বিষয়টি সহজ করে দেওয়া হয়েছে। 

৩১ মার্চ সন্ধ্যায় কনসার্ট শুরু হবে। দর্শক ওয়েস্টিন, সাভাব, ফ্লোর সিঙ, ক্যাফে দরবার, ক্যাফে জার্নাল ও ক্যাফে থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.