সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র (Cinema) নির্মাতা

ফাখরুল আরেফীন খান। নির্মাতা। আজ মুক্তি পাচ্ছে তার পরিচালনায় নির্মিত প্রথম চলচ্চিত্র (Cinema) 'ভুবন মাঝি'। চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি-

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র (Cinema) নির্মাতা

প্রথম চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বেছে নেওয়ার কারণ?

আজ আমরা মুক্ত স্বাধীন দেশের নাগরিক। আমাদের একটি মানচিত্র আছে, বাঙালির নিজের একটি দেশে আছে-এ কথা গর্বের সঙ্গে বলতে পারি। এর সবই অর্জিত হয়েছে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধ আমাদের চেতনায় মিশে আছে। নির্মাতা হিসেবে প্রথম ছবিতেই তাই মুক্তিযুদ্ধের গল্প প্রাধান্য দিয়েছি।

ছবির গল্পে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের ঘটনাও তো এসেছে...

হ্যাঁ। যুদ্ধ-পরবর্তী সময়ের কিছু ঘটনা ছবিতে তুলে ধরেছি। কারণ আমার মনে হয়েছে, দর্শকের এটা জানানো দরকার যে, স্বাধীনতা-পরবর্তী সময়েও মুক্তিযুদ্ধ আমাদের মনে কতটা প্রভাব ফেলেছে। এই ভাবনাটা এসেছিল একটি ডকুমেন্টারির কাজ করতে গিয়ে। তারপরই 'ভুবন মাঝি' ছবির গল্প নিয়ে ভাবতে থাকি। যে ভাবনা থেকে গল্প লিখেছিলাম, ঠিক সেটাই চলচ্চিত্রে রূপ দেওয়ার পরিকল্পনা শুরু করি। যদিও আমার পরিকল্পনার কথা শুনে অনেকে বলেছেন, প্রথম চলচ্চিত্রের বেলায় এত বেশি চ্যালেঞ্জ নেওয়া ঠিক না। কিন্তু দমে যাইনি, আত্মবিশ্বাস নিয়েই পরিকল্পনা মাফিক 'ভুবন মাঝি' নির্মাণ করেছি। 

৪৩ বছরের ঘটনা নিয়ে 'ভুবন মাঝি' নির্মাণ নিশ্চয় সহজ ছিল না?

ঠিকই বলেছেন, একটি ছবির গল্পে ৪৩ বছরের ঘটনা তুলে ধরা সহজ কথা নয়। তারচেয়ে বড় কথা, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবির গল্প বা ইতিহাস চাইলেই বদলানো যায় না। ইতিহাস ঠিক রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। এটি বেশ চ্যালেঞ্জিং। তারপরও এটি সম্ভব হয়েছে। কারণ ছবির সঙ্গে যুক্ত থাকা সবাই ভালো একটি কাজ উপহার দিতে প্রাণপণ চেষ্টা করেছেন। রাত-দিন আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন দর্শক ছবি দেখার পর যদি বলে 'ভুবন মাঝি' তাদের ভালো লাগলে, তাহলেই আমাদের কষ্ট সার্থক বলে মনে করব।

বাংলাদেশের পর ছবিটি আর কোন কোন দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন?

'ভুবন মাঝি' চলচ্চিত্রটি যেন বিশ্বের সব মানুষে দেখতে পারে আমরা সে রকম পরিকল্পনা নিয়েই এগোচ্ছি। চলতি মাসে ছবিটি আমেরিকা ও অস্ট্রেলিয়াতে মুক্তি পাচ্ছে। আর মে মাসে মুক্তি পাবে কানাডা ও কলকাতায়। একে একে ইউরোপের সব দেশে ছবিটি মুক্তি দেওয়া হবে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.