Sharukh Khan বলে কথা। কিন্তু, তাই বলে মহিলা বডিগার্ড নিয়ে কেন ঘুরবেন। এই সত্য জানতে পেরে সকলেই অবাক। তার চেয়েও বেশি অবাক মহিলা বডিগার্ড রাখার কারণ জানতে পেরে।
মহিলা বডিগার্ড কেন রাখছেন শাহরুখ?
পুরুষদের মধ্যেই শাহরুখকে নিয়ে উন্মাদনা। নারী ভক্তদের ক্ষেত্রে এমন এই মাতামাতিটা একটু বেশীই। কারণ, শাহরুখের অনেক বেশি জনপ্রিয়তা নারী মহলে। যেখানেই যান, তরুনী-গৃহিনী থেকে শুরু করে বয়স্করাও হামলে পড়েন তার উপরে।
শাহরুখের মতে, এই নারীদের জন্য তাকে সতর্ক থাকতে হয়। বাইরে বেরোলেই সুন্দর পোশাক যেমন পরতে হয় তেমনি সুগন্ধী ব্যবহার করতে হয়।
এই নারী ফ্যানদের জেরে নানা সময়ই বিপত্তিতে পড়তে হয় শাহরুখকে। কারণ, কারোর লিপস্টিক হয়তো লেগে গেল পোশাকে। আবার কোনও মহিলার লম্বা লম্বা নখের আঁচড় পড়ে গেল গালে, হাতে। চেহারার এমন ভয়ানক দশা হয় যে শাহরুখ নাকি গাড়িতে উঠে নিজেকেই চিনতে পারেন না। এমনকী, বাড়ি ফিরে বউ বা সন্তানদের লিপস্টিক বা নখের আঁচড়ের কি ব্যাখ্যা দেবেন বুঝতেও পারেন না।
মাঝখানে শাহরুখের পুরুষ বডিগার্ডরা মহিলাদের দূরে ঠেলার চেষ্টা করতেন কিন্তু, তা অত্যন্ত অস্বস্তিকর ঠেকত শাহরুখের কাছে।
তাই শাহরুখ এই নারী ফ্যানদের হাত থেকে বাঁচতে নাকি মহিলা বডিগার্ড রেখেছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখ নিজেই জানিয়েছেন এই তথ্য। এই মহিলা বডিগার্ডের কাজ হল এই নারীদের লিপস্টিক আর নখের আঁচড় থেকে বাঁচানো। এমনিতে নারী ভক্তদের কাছে আসতে দিতে আপত্তি নেই শাহরুখের।


No comments:
Post a Comment