জোরেশারে বিয়ের খবরের পর অবশ্য অনেকদিনই আলোচনার বাইরে ছিলেন বলিউড অভিনেত্রী Bipasha Basu।এবার প্রকাশ্যে এসেছেন তিনি। এনেছেন ভক্তদের জন্য নতুন এক খবরও!
মা হতে যাচ্ছেন; এমনই এক আভাস দিয়েছেন এই তারকা। তবে খুব খোলসা করে কিছু বলেননি তিনি।
টাইমস অব ইন্ডিয়া বলছে, করণ সিং গ্রোভারের সঙ্গে গত এগ্রিলে বিয়ের পিঁড়িতে বসেন বিপাশা। এরপর থেকে অনেকটাই আলোচনার বাইরে ছিলেন তিনি।
তবে এবার নীরবতা ভেঙেছেন তিনি। হাসিমুখে ভক্তদের জন্য জানিয়েছেন এক খবর।
তিনি বলেছেন, করণ আর আমি উভয়েই সন্তান পছন্দ করি। কিন্তু এখনও আমাদের একটু মুক্তভাবে চলাফেরা করা দরকার।
একসাথে দুইজনই বেশ ভালো সময় কাটাচ্ছেন জানিয়ে বিপাশা বলেছেন, নিরাপদে একটি শিশুর জন্ম দেওয়ার ব্যাপারেও আমরা সতর্ক রয়েছি।
একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টিওআই বলছে, সত্যিকারার্থেই সন্তানের কথা ভাবছেন বিপাশা। এমনকী তিনি অন্তঃস্বত্ত্বাও হতে পারেন।
ওই সূত্র জানিয়েছে, নতুন কোনও কাজ এই মুহূর্তে হাতে নিতে চান না বিপাশা। কারণ একটি সুখী সংসারের পরিকল্পনা করছেন এই অভিনেত্রী।


No comments:
Post a Comment