সর্বশেষ সংবাদ

আরটিভিতে Serial নাটক ‘ঝামেলা আনলিমিডেট’

রহমান সাহেব অতি সাধারণ মানুষ, স্ত্রী শাহানা একটু কড়া মেজাজের। তাদের কোনো সন্তান নেই। এদিকে বেশ কিছু মানুষ যেমন; সবুজ, মিজান, কফিল, অনন্যা, গোধুলী ও সোবহান মোটামুটি স্থায়ীভাবে তাদের সঙ্গে বসবাস করতে শুরু করে। আর নানান ধরনের ঝামেলা পাকাতে থাকে। এমন গল্পের Serial নাটক ‘ঝামেলা আনলিমিডেট’ আরটিভিতে প্রচার হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ৯টা ৫০ মিনিটে। আহসান আলমগীরের রচনা থেকে পরিচালনা করেছেন শামীম জামান।

আরটিভিতে  Serial নাটক ‘ঝামেলা আনলিমিডেট’

নাটকটিতে আরো দেখা যায়, আশ্রিতরা এমন ঝামেলা করে যে শাহানা চরম বিরক্ত হয়ে সবাইকে বাড়ি থেকে বের করে দিতে চান। কিন্তু রহমান সাহেব স্ত্রীকে বলে এরাই তো আমাদের সন্তান, এই ছেলে-মেয়েগুলো যাবে কোথায়, এরা আছে বলেই তো আমাদের সস্তানের অভাব পূরণ হচ্ছে।

‘ঝামেলা আনলিমিটেড’-এ অভিনয় করেছেন মামুনূর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, শামীম জামান, ফারুক আহম্মেদ, মোশারফ করিম, আ খ ম হাসান, তারেক স্বপন, নয়ন, প্রভা, সোনিয়া হোসেন, ইফ্ফাত ত্রিশা, শৈলী, সেলিনা আফ্রি, আমানুল হক হেলাল, কোল্লান কোরাইয়া প্রমুখ।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.