সর্বশেষ সংবাদ

শোবিজ কথন : Hridoy Khan

এ মাসেই নতুন গানের ভিডিও আসছে Hridoy Khan –এর। এরই মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে ধারণ শেষ হয়েছে ভিডিওটির। এটি যৌথভাবে পরিচালনা করেছেন হৃদয় খান ও তাঁর চাচা রিংকন খান। এ ছাড়া আগামী এপ্রিল মাস থেকে একাধিক দেশে স্টেজ শোতে অংশ নেবেন এই সংগীত তারকা।

শোবিজ কথন : Hridoy Khan

নতুন গানের ভিডিওটি কেমন হয়েছে?

এটি আমার নতুন অ্যালবাম মেয়ের গান। শিরোনাম ‘জানি না বুঝি না’। গভীর প্রেমের গান এটি। এই গানের ভিডিওটি দেখে বেশ মজা পাবেন দর্শকেরা। আটটি গান নিয়ে নতুন অ্যালবামের কাজ শেষ হয়েছে আগেই। এখন একে একে অ্যালবামের গানগুলোর ভিডিও তৈরি করা হচ্ছে।

এটি অনলাইনে কবে দেখা যাবে?

আশা করছি ১৮ মার্চ প্রকাশ করতে পারব। ভিডিওটি জিরো রেকর্ডস ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
এখন তো ইউটিউবে গান দেখা এবং তা কোটিবার দেখার গৌরব অর্জন বেশ আলোচনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনার কোনো গান কি সেই গৌরব অর্জন করেছে? যদি না করে থাকে, তাহলে এ নিয়ে কোনো আফসোস হয় না?

না, কোনো আফসোস হয় না। কারণ, এ পর্যন্ত আমার যতগুলো গানের ভিডিও হয়েছে, তার একটিও আমার প্রতিষ্ঠান থেকে হয়নি। ইউটিউবে দর্শককে ভিডিও দেখাতেও অনলাইনে ব্যাপক প্রচার-প্রচারণা করতে হয়। যাঁরা আমার ভিডিও ইউটিউবে তুলেছেন, তাঁরা হয়তো সেই কাজটি করেননি। এবারই প্রথম ‘জানি না বুঝি না’ গানটি আমার প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে। আশা করছি, এটি ভালোভাবেই দর্শকের কাছে পৌঁছাবে।
এই ভিডিওটি যৌথভাবে আপনিও পরিচালনা 
করেছেন।

 পরিচালনার কাজটি কেমন লাগে?

এটি বেশ উপভোগ করি আমি। এর আগে আমার ‘আড়াল’ ও ‘বাংলাদেশ তোমারই জন্য’ গান দুটিরও ভিডিও আমি পরিচালনা করেছি। ছোটবেলা থেকেই ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির কাজ করি। এটা আমার একটা শখ। তবে কাউকে বিষয়টি জানাই না। কারণ, এটি আমার পেশা নয়।

শুনলাম, গান গাইতে দেশের বাইরে যাচ্ছেন?

হ্যাঁ, আগামী এপ্রিল মাস থেকে সফর শুরু হবে। এপ্রিলে প্রথম শো করব কানাডায়। এরপর মে মাসে দক্ষিণ কোরিয়া ও আগস্টে যুক্তরাজ্যে শো করার কথা চূড়ান্ত হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে শোর জন্য কথাবার্তা চলছে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.