বিখ্যাত ভারতীয় ঔপন্যাসিক Samaresh Majumder উপন্যাস 'অনুপ্রবেশ' নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। এটি পরিচালনা করছেন কলকাতার বিখ্যাত পরিচালক ও অভিনেতা অরিন্দম শীল। চলচ্চিত্রের নামও উপন্যাসের নাম অনুসারে।বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হবে ছবিটি। ছবির কাহিনী এগিয়েছে বিএ পাস বেকার যুবক রবীন্দ্রনাথের জীবনের নানা চড়াই-উতরাই নিয়ে। এই চরিত্রে অভিনয়ের জন্য ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
জানা গেছে, ছবিতে বাংলাদেশের অভিনয় শিল্পীদের মধ্যে অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, কুসুম শিকদার ও পরীমনি থাকতে পারে। যদিও এখনও বাংলাদেশের কোনো শিল্পীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়নি। সম্প্রতি এই চার শিল্পীর সঙ্গে পরিচালকের একাধিকবার বৈঠক হয়েছে।' অপি করিম বলেন, 'ছবিতে অভিনয়ের জন্য আমাকে বলা হয়েছে। তাদের সঙ্গে আবারও বৈঠক হবে। তখনই বিষয়টি নিয়ে চুড়ান্ত আলোচনা করা যাবে।'
তিশা বলেন, 'গত সপ্তাহে পরিচালক অরিন্দম শীল বাংলাদেশে এসেছিলেন। তখন ছবিটি নিয়ে কথা হয়। তবে এখনও চুক্তিবদ্ধ হইনি।'
পরীমনি বলেন, ''অনুপ্রবেশ' ছবির একটি চরিত্রে আমার অভিনয়ের কথা আছে। কিছুদিনের মধ্যে পরিচালক আবার ঢাকায় আসবেন। তখন সব জানাতে পারব।''
অরিন্দম জানান, এই গল্পে অনেক সিনেমাটিক এলিমেন্ট আছে। এখানে বাংলাদেশের চারজন অভিনেত্রী কাজ করবেন। তাদের প্রত্যেকের সঙ্গে কথা হয়েছে। আসছে আগস্টে ছবিটির কাজ শুরু করব।'


No comments:
Post a Comment