একটা লাল মলাটের খাতা নিয়ে সারাদিন দোকানে বসে থাকেন Zahid Hasan। এ খাতায় রয়েছে বাকির বৃত্তান্ত। কিন্তু কেউ তার টাকা পরিশোধ করে না। পাওনা আদায়ে হঠাৎই রাস্তা-ঘাটে পাওনাদারদের ধরে বিভিন্ন কৌশল প্রয়োগ করেন।
‘বকেয়া মজিদ’ শিরোনামের একটি নাটকে এমনটা দেখা যাবে। যেখানে গ্রামের টং দোকানদারের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান।
নাটকটিতে আরো দেখা যাবে, ওই গ্রামের মেয়ে লতিকা বানু তাকে ভালোবাসেন। কিন্তু মজিদের স্বপ্ন বাকি না তুলে ভালোবাসা বা বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর তা নিয়ে ঘটে মজার মজার ঘটনা। লতিকার চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে।
সুজিত বিশ্বাসের গল্পে নাটকটি রচনা করেছেন মোমিন স্বপন। ‘বকেয়া মজিদ’ পরিচালনা করেছেন তারেক মিয়াজী। আরটিভিতে প্রচার হবে বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে।


No comments:
Post a Comment