সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় Samaresh Majumder এর 'অনুপ্রবেশ'

Samaresh Majumder এর গল্প থেকে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে  'অনুপ্রবেশ'। ছবিটি পরিচালনার দায়িত্ব পালন করবেন ভারতীয় নির্মাতা অরিন্দম শীল।

  বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় Samaresh Majumder এর 'অনুপ্রবেশ'

কলকাতার অনলাইন পোর্টাল এবেলাকে অরিন্দম শীল জানান, সমরেশ মজুমদার নিজেই তাকে এই গল্পটা প্রস্তাব করেছেন। অরিন্দম বলেন, 'আমিও দেখলাম গল্পে অনেক সিনেম্যাটিক এলিমেন্ট রয়েছে। তার উপর অনুপ্রবেশ গল্পের যে সংকট সেটা এই সময়ে দাঁড়িয়ে যথেষ্ট প্রাসঙ্গিক বলে আমার মনে হয়।'

ছবিটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, একটি ছেলের বাংলাদেশ থেকে কলকাতা আসার সফর ছবির প্রেক্ষাপট। সফরে বেশ কিছু মেয়ের সঙ্গে তার দেখা হয়। তারা হয়তো একটি মেয়েরই বিভিন্ন দিক হতে পারে।

এই ছবিতে অভিনয় করছেন উভয় দেশের শিল্পীরা। বাংলাদেশের শিল্পীদের মধ্যে কুসুম শিকদার, পরি মণি, নুসরত ইমরোজ তিশা, আপি করিম এবং ভারতের  রুদ্রনীল ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, ঋতাভরী চক্রবর্তীর নাম প্রাথমিক তালিকায় রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ছবি বানানো প্রসঙ্গে অরিন্দম শীল বলেন, এখন পর্যন্ত যে ছবিগুলো ইন্দো-বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি হয়েছে, সেগুলো সবই বাণিজ্যিক। গৌতম ঘোষ আগে যে কাজগুলো করেছেন, সেগুলোকে অবশ্য আমি এই সবকিছুর চেয়ে অনেক উপরে রাখব। তাছাড়া ওপার বাংলা থেকে সিরিয়াস ছবি বানানোর উদ্যোগ একমাত্র (মোস্তাফা সরোয়ার) ফারুকী নিয়েছে। এখান থেকে আমি সেই দায়িত্বটা নিতে চাই।  

'অনুপ্রবেশ' ছবির কাজ শুরু হবে অগস্টের শেষের দিকে। 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.