বরুণ-আলিয়া ভাটের তৃতীয় অনস্ক্রিন রোম্যান্স। স্টুডেন্ট অফ দ্য ইয়ার, হাম্পটি শর্মা কি দুলহানিয়া বক্স অফিসে বড়সড় মাপের হিট দিয়েছিল। তাই Badrinath Ki Dulhania নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন প্রযোজক করণ জোহর।
ছবি রিলিজ হওয়া মাত্র দর্শকের ঢল থিয়েটারে। ছবি দেখে তারা আশীর্বাদ করলেন বরুণ-আলিয়াকে। আর দর্শকের এই ভালবাসা তারিয়ে তারিয়ে উপভোগ করলেন ছবির দুই তারকা ও পরিচালক শশাঙ্ক খৈতান।
প্রথম পাঁচদিনে ছবির আয় হয়েছে ৬২ কোটি রুপি। এর মধ্যে রোববার অবশ্য অর্ধদিন হল বন্ধ ছিল হোলির জন্য।
বক্সঅফিসের হিসাব বলছে, বরুণ-আলিয়া জুটি আরও একবার নাড়িয়ে দিবে বলিউডের সব হিসেব নিকেশ।


No comments:
Post a Comment