সর্বশেষ সংবাদ

আমরা পাবলিক প্রপার্টি নই: বিদ্যা বালান (Vidya Balan)

বিমানবন্দরে প্রকাশ্যে এক ভক্তের হাতে হেনস্তার শিকার হলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)।

আমরা পাবলিক প্রপার্টি নই: বিদ্যা বালান (Vidya Balan)

নিজের পরবর্তী ছবি ‘বেগম জান’-এর প্রচারে কলকাতায় যান বিদ্যা। তখনই বিমানবন্দরে একজন ভক্ত তাকে শারীরিক হেনস্তা করে বলে অভিযোগ।

এর আগে বহুবার কর্মসূত্রে কলকাতায় গেছেন। কিন্তু আগে কখনও এরকম খারাপ অভিজ্ঞতা হয়নি বলে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিদ্যা।

ঘটনার সূত্রপাত হয় যখন ওই ব্যক্তি কলকাতা বিমানবন্দরে বিদ্যার সঙ্গে সেলফি তুলতে চান। বিদ্যা রাজি হতেই ওই ব্যক্তি নাকি তার কাঁধে হাত দিয়ে সেলফি তোলার চেষ্টা করেন।

অস্বস্তি হওয়ায় বিদ্যা তাকে বলেন, কাঁধে হাত না রাখতে। কিন্তু ওই ব্যক্তি হাত সরিয়ে নিয়েও পরক্ষণেই আবার কাঁধে হাত রেখে সেলফি তোলার চেষ্টা করেন। এরপর মেজাজ হারিয়ে ফেলেন বিদ্যা। ওই ব্যক্তির উপর চেঁচিয়ে তিনি বলেন, ‘কী করছেন এটা?’ এমন বলার পরেও ওই ব্যক্তি ফের একই কাজ করে। তখন বিদ্যা মাথা গরম করে ফেলেন।

পরে এই বিষয়ে সংবাদমাধ্যমকে বিদ্যা বলেন, ‘পুরুষ হোক বা নারী, একজন অপরিচিত কেউ যখনই শরীরে হাত রাখবে, তখনই একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। আমরা পাবলিক ফিগার, পাবলিক প্রপার্টি নই।’

প্রসঙ্গত, ‘বেগম জান’ ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং প্রযোজক মহেশ ভাটের সঙ্গে কলকাতায় গিয়েছিলেন বিদ্যা।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.