Ranbir Kapoor এবং গৌরী খানের বন্ধুত্বের সম্পর্কটা বেশ পুরনো। এবার রণবীরের হয়ে জরুরী একটা কাজ করে দিয়েছেন শাহরুখ খান পত্নী। তো সেই কাজের জন্য ধন্যবাদ জানিয়ে গৌরীকে একটি বিশেষ খোলা চিঠি লিখেছেন রণবীর কাপুর। বিষয়টা কী দাঁড়ালো তাহলে?
অনেকদিন ধরেই ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে বলিউডে কাজ শুরু করেছেন গৌরী। বান্দ্রায় একটি নতুন বাড়ি কিনেছেন রণবীর। তারই ইন্টেরিয়র ডিজাইনের করে দিয়েছেন গৌরী।
সেই কাজ দেখে যারপর নাই আপ্লুত রণবীর কাপুর। চিঠিতে রণবীর লিখেছেন, ‘গৌরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। আমার প্রথম বাড়িতে কী কী থাকবে তার কোনও ধারণাই ছিল না। কিন্তু গৌরী একেবারেই ব্যক্তিগত ভাবে সাজিয়েছে। একদম আমার পছন্দ মতো।’
সেই চিঠিটাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরী।


No comments:
Post a Comment