কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কালজয়ী দেশাত্মবোধক গান 'ধন ধান্য পুষ্প ভরা'র মিউজিক ভিডিও তৈরি করল Brotherhood। এরই মধ্যে গানটি ভিন্ন আঙ্গিকের সঙ্গীতায়োজনে রেকর্ড করা হয়েছে।
ব্রাদারহুডের পারভেজ ও জয় শাহরিয়ার ছাড়াও গানে কণ্ঠ দিয়েছেন রন্টি, পূজা ও রাজীব। সঙ্গীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। আজব কারখানার সহযোগিতায় মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী।
এ প্রসঙ্গে জয় বলেন, 'দ্বিজেন্দ্রলাল রায়ের এ গান যুগ যুগ আমাদের দেশপ্রেমের চেতনা জাগিয়েছে। গানটি তাই নতুন করে রেকর্ড করেছে ব্রাদারহুড। কথা, সুর অপরিবর্তিত রেখে নতুন সঙ্গীতায়োজন করা হয়েছে। আশা করছি, আমাদের এ আয়োজন দর্শক-শ্রোতার ভালো লাগবে।' আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কনটেল থেকে এর মিউজিক ভিডিও প্রকাশ করা হবে বলে ব্রাদারহুড সদস্যরা জানান।


No comments:
Post a Comment