জন্মের পর থেকেই আলোচনায় বলিউড দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুরের ছেলে তৈমুর আলি খান। কখনও তার নাম নিয়ে, কখনও ভুয়ো ছবি নিয়ে। সব মিলিয়ে গত তিন-চার মাস ধরে শিরোনামে তৈমুর। তবে এই প্রথম তাকে নিয়ে বাড়ির বাইরে বেরোলেন Karina Kapoor। আর বেরোতেই ক্যামেরাবন্দি হলেন মা-ছেলে।
টাইমস অব ইন্ডিয়ার খবর, এই প্রথম মামারবাড়িতে যাচ্ছে তিন মাস বয়সী তৈমুর।
যদিও শোনা গিয়েছিল,দিন কয়েক আগে রণধীর কাপুরের জন্মদিনের পার্টিতে তৈমুরকে নিয়েই কাপুর বাংলোতে গিয়েছিলেন কারিনা।
তবে বলিউডের একাধিক সূত্র দাবি করছে, এই প্রথমবার পারিবারিবক অনুষ্ঠানে যোগ দিতেই নাকি ছেলেকে নিয়ে বাবার বাড়িতে গেলেন কারিনা।
গাড়িতে কারিনা ছাড়াও ছিলেন করিশমা কাপুর। যার কোলে তৈমুর ছিল তিনি সম্ভবত তৈমুরের নানি। সব মিলিয়ে এই প্রথম প্রকাশ্যে এল তৈমুরের ছবি।


No comments:
Post a Comment