আরটিভির সেলিব্রেটি লাইভ টিপস অ্যান্ড ফান বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানে এবার অতিথি হয়ে আসছেন সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী Hridoy Khan।
এই অনুষ্ঠানে তিনি টেলিফোন ও ই-মেলের মাধ্যমে দর্শকের সঙ্গে কথা বলবেন।
আরটিভির সেলিব্রেটি লাইভ টিপস অ্যান্ড ফান বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানে এবার অতিথি হয়ে আসছেন সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী হৃদয় খান। এই অনুষ্ঠানে তিনি টেলিফোন ও ই-মেলের মাধ্যমে দর্শকের সঙ্গে কথা বলবেন।
অনুষ্ঠানটির প্রযোজক সোহেল রানা বিদ্যুত জানান, ‘লেট নাইট কফি’ মূলত রাত জাগা দর্শকদের জন্য। এই অনুষ্ঠানে হৃদয় খান তার জীবনের উত্থান-পতনের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করবেন। এছাড়াও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। যেখানে উঠে আসবে একটি সম্পর্ক গড়তে একজন অন্যজনের জন্য কীভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করেন।
মারিয়া নূর-তৌসিফের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে আর টিভিতে শনিবার রাত ১২টা ১ মিনিটে।


No comments:
Post a Comment